আন্তর্জাতিক সংগীতাঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের স্বপ্ন নিয়ে আবারও গ্র্যামির দৌড়ে নামছেন সংগীত পরিচালক ও প্রযোজক শাহরিয়ার আহমেদ সাজ। তার নতুন বাদ্যযন্ত্রনির্ভর গান ‘অ্যাঞ্জেলস শাওয়ার’ ২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়নের জন্য জমা হতে যাচ্ছে।
এর আগে ২০২১ সালে ‘ডেথ অ্যাঞ্জেল’ গানটিও গ্র্যামির মনোনয়নের জন্য জমা দিয়েছিলেন সাজ। সংগীতাঙ্গনে দীর্ঘদিনের পথচলায় অস্কারজয়ী সুরকার এ আর রহমানের কেএমএমসি বাংলাদেশে চালুর ক্ষেত্রেও ভূমিকা রেখেছেন তিনি। পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘মৃত্তিকা মায়া’ সিনেমায় সংগীত নিয়ে কাজ করেছেন।
বর্তমানে নিউইয়র্কপ্রবাসী সাজ নিয়মিত সংগীতচর্চার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে নিজের কাজের পরিধি বাড়াচ্ছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংগীত প্ল্যাটফর্ম ‘আমেরিকা’স হিটমেকার’-এর শীর্ষ পাঁচেও জায়গা করে নিয়েছেন তিনি।