বিয়েতে বাবাকে না ডাকার কারণ প্রকাশ করলেন গায়িকা

Share

সংগীতশিল্পী ও ‘চ্যানেল আই বাংলার গান ২০১৬’-এর চ্যাম্পিয়ন শারমিন আক্তার সংগীতশিল্পী সাব্বির কোরাইশীকে বিয়ে করেছেন। তবে বিয়েতে বাবাকে না জানানোয় সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েন তিনি।

 

বাবার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কথা জানিয়ে শারমিন বলেন, বাবা স্ত্রী-সন্তানদের রেখে নতুন সংসার শুরু করেছেন এবং তাদের সঙ্গে সম্পর্ক রাখেননি। তাই নিজের বিয়েতে তাকে জানানোর প্রয়োজন মনে করেননি।