গায়ক সোনু নিগমের পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ব্যক্তির বিরুদ্ধে করা মামলা সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হলেও এতে সন্তুষ্ট নন তিনি। তার দাবি, ডিজিটাল পরিচয় জালিয়াতির মতো গুরুতর অপরাধে আরও কঠোর শাস্তি হওয়া উচিত ছিল।
সোনুর অভিযোগ, ২০১৭ সালেই এক্স ছেড়ে দেওয়ার পরও তার নামে ওই অ্যাকাউন্ট থেকে নিয়মিত পোস্ট করা হতো। এমনকি রাজনৈতিক ও সাম্প্রদায়িক স্পর্শকাতর পোস্টের কারণে তিনি ও তার পরিবার হুমকি ও গালিগালাজের শিকার হয়েছেন।
আদালতের কঠোর সতর্কবার্তায় কিছুটা স্বস্তি পেলেও সোনু মনে করেন, অভিযুক্তকে কারাদণ্ড দেওয়া উচিত ছিল। তাঁর মতে, ঘটনাটি তার সুনাম ও পরিবারের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করেছে।