ভার্সিটি ছাড়তে চেয়েছিলেন, সেই শিক্ষার্থীর সিনেমা এখন বিশ্বমঞ্চে

Share

জাপানের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদনান মেঘালয়ের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অল আই ড্রিম’। টোকিও তানপেন ফেস্ট ২০২৬-এর স্টুডেন্ট ডিভিশনের ‘ফার্স্ট সিলেক্ট’ বিভাগে ২৩১টি ছবির মধ্যে নির্বাচিত ১৯টির একটি এটি।

 

পাঁচ মিনিটের সিনেমাটির গল্প না-পাওয়ার হতাশা, অন্যের সাফল্যে ঈর্ষা এবং শেষ পর্যন্ত আশাবাদী হয়ে ওঠাকে ঘিরে। পরিচালক আদনান জানান, একসময় বিশ্ববিদ্যালয় ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। সহপাঠীদের উৎসাহে থেকে গিয়ে সিনেমা নির্মাণ করেন। সেই ছবিই এবার আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

 

আগামী ৩০ সেপ্টেম্বর জাপানে অনুষ্ঠিত হবে টোকিও তানপেন ফেস্ট ২০২৬।