দীপিকার বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ

Share

‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকা পাড়ুকোনের সরে যাওয়ার বিতর্কে নতুন অভিযোগ উঠেছে। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গার দাবি, পারিশ্রমিক ও কাজের সময় নিয়ে মতবিরোধের পাশাপাশি দীপিকা সিনেমার অভ্যন্তরীণ তথ্য ফাঁস করেছিলেন। তার অভিযোগ, এক বছরের বেশি সময় ধরে গল্প ও চরিত্র নিয়ে আলোচনার কিছু তথ্য পরে প্রকাশ্যে আসে। দীপিকার সরে যাওয়ার পর তার জায়গায় তৃপ্তি দিমরিকে নেওয়া হয়।