‘দেশু ৭’-এর শুটিং শেষ করে দেব ও শুভশ্রী গাঙ্গুলি পুরোনো স্মৃতি ফিরিয়ে আনলেন। লাদাখে শুটিং শেষে তারা ‘রোমিও’ সিনেমার জনপ্রিয় গান ‘কবে আইবে আমার পালা রে’-এর তালে নাচের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি প্রকাশের পর দেব-শুভশ্রীর রসায়ন ও নাচ দেখে নস্টালজিয়ায় ভাসছেন দর্শকরা। মুহূর্তেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।