খালেদা জিয়ার সাজে চমক, মুগ্ধ নেটিজেনরা

Share

অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক এবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন। নিজের ভ্লগ সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’-এর দ্বিতীয় সিজনের ১৯তম পর্বে ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ভিডিওতে তাকে এই লুকে দেখা যায়।

 

ভিডিওতে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাসে চমকের উপস্থিতি খালেদা জিয়ার পরিচিত লুকের কথা মনে করিয়ে দেয়। ভিডিও প্রকাশের পরই সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসতে থাকেন অভিনেত্রী। অনেক নেটিজেন তার সাজ ও উপস্থাপনার প্রশংসা করে মন্তব্য করেন, তাকে দেখতে অনেকটাই খালেদা জিয়ার মতো লাগছে। এর আগে সংরক্ষিত নারী আসনে বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনে এবং দলটিতে যোগ দেওয়ার কথা জানিয়ে আলোচনায় এসেছিলেন চমক। ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হয়ে শোবিজে পা রাখা এই অভিনেত্রী পরবর্তী সময়ে নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পান। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ভ্লগিংয়েও ব্যস্ত তিনি।