নজরুল সংগীত ঘিরে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন

Share

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রাগভিত্তিক শাস্ত্রীয় সংগীত নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘বেণুকা—রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় কাজী নজরুল ইসলাম’ শীর্ষক আয়োজনটি রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে। নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে থাকবে আলোচনা পর্ব, এরপর সাংস্কৃতিক সন্ধ্যা। আয়োজকদের মতে, নজরুলের রাগভিত্তিক গানে শাস্ত্রীয় সংগীতের সৌন্দর্যের সঙ্গে কবিতার আবেগের অনন্য মেলবন্ধন রয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে তার এই সংগীতধারা নতুন প্রজন্মের কাছে আরও গভীরভাবে তুলে ধরাই মূল লক্ষ্য।