জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের নতুন গান ‘বিদায় কিভাবে জানাই’ প্রকাশের পরই শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। ‘চতুর্থাংশ ইপি’ অ্যালবামের শেষ গানটি ২২ আগস্ট লিরিক্যাল ভিডিওসহ প্রকাশ করা হয়। একদিনেই ভিডিওটি ১৭ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং শত শত মন্তব্য জমা পড়েছে। গানটি শুনে অনেক শ্রোতা প্রিয়জন হারানোর স্মৃতি ও বিদায়ের আবেগের কথা জানিয়েছেন। জনপ্রিয় সংগীতশিল্পী মিনার রহমানও গানটির প্রশংসা করে সবাইকে শোনার আহ্বান জানিয়েছেন। গানটির কথা লিখেছেন সাইফ আল নাজি (সেজান) ও শাহান কবন্ধ; সুর ও সংগীতায়োজন আর্টসেলের।