জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন আজ। তবে ভাই সাংবাদিক এনাম সরকার ক্যানসারের সঙ্গে লড়াই করায় এবারের জন্মদিনে কোনো আয়োজন বা ব্যক্তিগত চাওয়া নেই তার। কয়েক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ভাইয়ের সুস্থতার জন্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের কাছে দোয়া চেয়েছেন তিনি। চার দশকের বেশি সময় ধরে সংগীতাঙ্গনে সক্রিয় বেবী নাজনীন ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে পরিচিত। অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পী সংগীতের পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন। তবে বর্তমানে তার সব ভাবনা ছোট ভাইয়ের সুস্থতাকে ঘিরেই।