দক্ষিণ আফ্রিকায় বেড়ে ওঠা গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস ১৬ বছর বয়সে মডেলিং শুরু করেন। পরে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করে অভিনেত্রী ও উদ্যোক্তা হিসেবেও পরিচিতি পান। ‘সোনালি কেবল’ ও ‘ওপ্পিরি’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০১২ সালে নিজের পোশাকের ব্র্যান্ড ‘ডেমি’ চালু করেন গ্যাব্রিয়েলা। ২০১৮ সালে অর্জুন রামপালের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর দীর্ঘদিনের প্রেমের সূত্র ধরে সম্প্রতি তাঁদের বিয়ে হয়। এই দম্পতির দুই ছেলে—আরিক ও আরাভ।