অরিজিতের পথেই গান ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন শান

Share

অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের সঙ্গে নিজের অতীতের মিল খুঁজে পাচ্ছেন জনপ্রিয় গায়ক শান। এক সাক্ষাৎকারে তিনি জানান, বয়স ৩৩-৩৪ বছর থাকাকালে তিনিও গান ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। শানের ভাষ্য, তখন অনেক ধরনের গান গেয়ে ও পুরস্কার পাওয়ার পর সমাজসেবামূলক কাজে যুক্ত হওয়ার ইচ্ছা তৈরি হয়েছিল। কাজের ব্যস্ততায় সময় না পাওয়ায় মনে হতো একই চক্রে ঘুরপাক খাচ্ছেন। অরিজিৎ প্রসঙ্গে শান বলেন, তার অনেক রেকর্ড করা গান এখনো প্রকাশিত হয়নি; আগামী দুই বছর শ্রোতারা তার নতুন গান শুনতে পারবেন।