শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের ইচ্ছা অস্কারজয়ী কেভিনের

Share

অস্কারজয়ী নির্মাতা কেভিন ম্যাকডোনাল্ড শাহরুখ খানকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, এর আগে শাহরুখের সঙ্গে এ নিয়ে প্রাথমিক আলোচনা হলেও তা আর এগোয়নি। তবে বলিউড তারকার বিশ্বজুড়ে জনপ্রিয়তা ও সাফল্যের রহস্য নিয়ে এখনো আগ্রহী তিনি। শাহরুখের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও প্রামাণ্যচিত্র নির্মাণের ইচ্ছা রয়েছে কেভিনের। বর্তমানে তথ্যচিত্রের পাশাপাশি ‘দ্য রানার’ সিনেমা নিয়ে কাজ করছেন এই নির্মাতা।