নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ‘বেণুকা’। রাগ, সুর ও শাস্ত্রীয় সংগীতের নান্দনিকতায় কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীল বৈভব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন।অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বক্তব্য দেন। পরে সাংস্কৃতিক পরিবেশনায় নজরুলের সংগীতের রাগাশ্রয়ী সৌন্দর্য তুলে ধরা হয়।