যশবর্ধনের প্রথম সিনেমায় মা সুনিতাও, গোবিন্দ পরিবারের নতুন অধ্যায়

Share

গোবিন্দর ছেলে যশবর্ধন আহুজা ‘হিরো কি হরোরিন’ সিনেমার মাধ্যমে বলিউডে নায়ক হিসেবে অভিষেক করতে যাচ্ছেন। রোমান্স, ভৌতিক আবহ ও কমেডির মিশেলে নির্মিত সিনেমাটিতে তার বিপরীতে থাকছেন নিতানশি গোয়েল। যশবর্ধনের অভিষেকের বিশেষ চমক, একই সিনেমায় অভিনয় করছেন তার মা সুনিতা আহুজা। পর্দায় ছেলের মায়ের চরিত্রেই দেখা যাবে তাকে। সাজিদ খান পরিচালিত সিনেমাটি আগামী বছরের ৭ জানুয়ারি মুক্তির কথা রয়েছে। এবার বাবার পরিচয়ের বাইরে গিয়ে যশবর্ধন নিজের অভিনয় দিয়ে কতটা নজর কাড়েন, সেটিই দেখার।