চার বছর পর ওটিটিতে রোশান-পূজার ‘সাইকো’

Share

জিয়াউল রোশান ও পূজা চেরী অভিনীত ‘সাইকো’ প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় চার বছর পর ওটিটিতে এসেছে। অনন্য মামুন পরিচালিত অ্যাকশন-থ্রিলার সিনেমাটি আইস্ক্রিনে মুক্তি পেয়েছে। মন্ত্রীর মেয়ের অপহরণকে কেন্দ্র করে গড়ে উঠেছে গল্প। তদন্তে সামনে আসে এক রহস্যময় যুবক ও নানা অজানা তথ্য। অ্যাকশন, রহস্য, সাসপেন্স ও একাধিক টুইস্টে সাজানো সিনেমাটি ২০২২ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এতে রোশান-পূজার পাশাপাশি অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, সুব্রত ও ফারহান খান রিও।