কিরগিজস্তানের আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের সূচনা শেলী

Share

কিরগিজস্তানের ‘ওয়ার্ল্ড নোম্যাড গেমস’-এর সাংস্কৃতিক আয়োজনে বাংলাদেশের লোকগান তুলে ধরবেন সূচনা শেলী। ‘দিব্যজ্ঞানী’ ব্যান্ডকে সঙ্গে নিয়ে ফোক গানের প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি। আন্তর্জাতিক এ মঞ্চে বাংলার লোকঐতিহ্য, লালনের মানবতাবাদী দর্শন ও মরমি সংগীতের বৈচিত্র্য তুলে ধরাই তার লক্ষ্য। এর আগে ২০২৫ সালে কিরগিজস্তানের একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় শতাধিক দেশের প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় হয়েছিলেন সূচনা।