‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের যে দৃশ্য দর্শকের চোখ ভিজিয়ে দিচ্ছে

Share

‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের সাম্প্রতিক এক পর্বের আবেগঘন দৃশ্য দর্শকদের নাড়া দিয়েছে। কোটি টাকার মালিক বাচ্চুর বাবাকে গ্রামের হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে দেখা যায়। নিজের বিপুল অর্থ-সম্পদ থাকলেও পরিবারের নৈতিক অবস্থান ও অবৈধ উপার্জনের কারণে বাবার চিকিৎসা নিয়ে তৈরি হয় জটিলতা। বাবার পাশে ছুটে যাওয়া বাচ্চুর দৃশ্যগুলো দেখে অনেক দর্শকের চোখ ভিজে উঠেছে। পর্বটির বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাচ্চুর চরিত্রে মুসাফির সাঈদ বাচ্চু ও আয়েশা তাবাসসুমের অভিনয়ের প্রশংসা করছেন দর্শকরা। ‘ব্যাচেলর পয়েন্ট’-এ প্রথমবার অভিনয় করা আয়েশাও দর্শকের ভালোবাসায় উচ্ছ্বসিত। কাইজার আফরিন অমির পরিচালনায় ধারাবাহিকটির নতুন সিজনে পুরোনোদের পাশাপাশি যুক্ত হয়েছেন বেশ কয়েকজন নতুন শিল্পী।