নতুন রূপে নজর কাড়লেন মিম, প্রশংসায় ভক্তরা

Share

নতুন একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ২৪ আগস্ট ফেসবুকে ছবিগুলো পোস্ট করার পর তার সৌন্দর্য, হাসি ও আত্মবিশ্বাসী উপস্থিতির প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর।অভিনয়ের পাশাপাশি বর্তমানে বড়পর্দা ও ওটিটিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মিম। ঈদে মুক্তি পাওয়া ‘মালিক’ সিনেমায় আরিফিন শুভর সঙ্গে অভিনয় করেছেন তিনি। এছাড়া ‘লাইফ লাইন’ ওয়েব ফিল্ম এবং সরকারি অনুদানের ‘জীবন অপেরা’ সিনেমাতেও দেখা যাবে এই অভিনেত্রীকে।