‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ও চূড়ান্ত কিস্তি ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে ফিরছেন অজয় দেবগন। বিজয় সালগাঁওকর চরিত্রে আবারও দেখা যাবে তাকে। সিনেমাটি মুক্তি পাবে ২ অক্টোবর। তৃতীয় কিস্তিতে অজয়ের সঙ্গে টাবু, শ্রেয়া সরণ ও রজত কাপুরও ফিরছেন। নতুন করে যুক্ত হয়েছেন প্রকাশ রাজ ও জয়দীপ আহলাওয়াত। সিনেমাটির শুটিং শেষ হয়েছে, চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। ২০১৫ সালে শুরু হওয়া ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি মুক্তি পায় ২০২২ সালে। এবার বিজয় সালগাঁওকরের গল্পের চূড়ান্ত পরিণতি কী হয়, সেটিই দেখার অপেক্ষা দর্শকদের।