সাঁওতালদের জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা

Share

সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম-ভালোবাসা, দুঃখ-কষ্ট ও সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘মন পাখি’। সিনেমাটির কাহিনি ও পরিচালনায় আছেন টিনা খান, চিত্রনাট্য ও সংলাপে সৈয়দ মাসুম। টাঙ্গাইল, ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে এর প্রথম লটের শুটিং শেষ হয়েছে। এতে অভিনয় করেছেন সনি রহমান, বৃষ্টি চৌধুরী, জ্যাকি আলমগীর, রেবেকা ও আমিন সরকারসহ অনেকে। অভিনেতা সনি রহমান জানান, সাঁওতাল জনগোষ্ঠীর জীবনকে কেন্দ্র করে এমন গল্পে আগে কাজ করেননি তিনি। তার বিশ্বাস, ‘মন পাখি’ দর্শকদের ভিন্নধর্মী গল্প উপহার দেবে।