টেইলর সুইফটের বিয়ের কার্ড ফাঁস, ক্ষুব্ধ গায়িকা

Share

টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির কথিত বিয়ের আমন্ত্রণপত্র অনলাইনে ফাঁস হওয়ায় হতাশ হয়েছেন টেইলর। একটি অতিথি আমন্ত্রণপত্রের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করার পর তা সরিয়ে নেওয়া হলেও এরই মধ্যে স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। প্রতিবেদন অনুযায়ী, বিয়ের বিষয়টি ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন টেইলর। অতিথিদের গোপনীয়তা রক্ষার ওপরও আস্থা রেখেছিলেন তিনি। তাই আমন্ত্রণপত্র ফাঁসের ঘটনাকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখছেন গায়িকা। তবে কথিত বিয়ের কোনো আনুষ্ঠানিক ছবি এখনো প্রকাশ্যে আসেনি। এদিকে ট্রাভিস কেলসি সেই রাতকে নিজের জীবনের ‘সেরা রাত’ বলে উল্লেখ করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।