গুজব ছড়ালে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

Share

ব্যক্তিগত জীবন নিয়ে গুজব ছড়ানোয় এবার কঠোর অবস্থান নিয়েছেন গোবিন্দা। স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে সম্পর্ক ও অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারকে ঘিরে ছড়ানো বিভিন্ন খবরকে মিথ্যা ও মানহানিকর দাবি করে আইনি নোটিশ দিয়েছেন তিনি। গুজব, যাচাইহীন তথ্য ও এআই-নির্মিত ভুয়া কনটেন্ট ছড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিনেতা। এমনকি ক্ষতিপূরণ হিসেবে সর্বোচ্চ ১০০ কোটি রুপি দাবি করার কথাও জানানো হয়েছে।