মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালে ভারতের জাতীয় পতাকার রং ও অশোকচক্রের আদলে তৈরি পোশাক পরে বিতর্কে জড়িয়েছেন উর্বশী রাউতেলা। পোশাকটি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে জাতীয় প্রতীকের প্রতি অসম্মান বললেও অনেকে ভারতের প্রতিনিধিত্বের প্রচেষ্টা হিসেবে উর্বশীর প্রশংসা করেছেন। উর্বশী জানান, পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকেই অনুপ্রাণিত এবং এটি পরে নিজেকে ‘ভারতবর্ষ’ মনে হয়েছে।