বাংলাদেশি দর্শকের জন্য পর্দায় আসছে ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা’

Share

বাংলাদেশি দর্শকদের জন্য বাংলায় ডাবিং করে দুটি জনপ্রিয় ইসলামিক ধারাবাহিক সম্প্রচারের উদ্যোগ নিয়েছে এসএ টিভি। এর মধ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীভিত্তিক ‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ প্রচার শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে। প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটে দেখা যাবে এটি। অন্যদিকে ইরানি গল্পনির্ভর ‘ইউসুফ-জুলেখা’ প্রচারিত হবে ৩০ আগস্ট থেকে। এটিও একই দিনগুলোতে রাত ৮টায় সম্প্রচার হবে। দুটি ধারাবাহিকই বাংলায় ডাবিং করা হয়েছে। আয়োজকদের আশা, এগুলোর মাধ্যমে দর্শকরা ইসলামিক ইতিহাস, ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও মানবিক মূল্যবোধ সম্পর্কে জানতে পারবেন।