অস্ট্রেলিয়ার মিউজিক চার্টে নিষিদ্ধ হচ্ছে এআই-নির্মিত গান

Share

অস্ট্রেলিয়ার মিউজিক চার্টে পুরোপুরি এআই দিয়ে তৈরি গান নিষিদ্ধ করা হয়েছে। নতুন নিয়মে চার্টে স্থান পেতে গানটি উল্লেখযোগ্যভাবে মানুষের তৈরি হতে হবে। গান লেখা, প্রধান কণ্ঠ ও মূল বাদ্যযন্ত্রে মানুষের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। তবে মাস্টারিং, ড্রাম মেশিন বা অটো-টিউনের মতো কাজে এআই ব্যবহারের অনুমতি রয়েছে। গান জমা দেওয়ার সময় এআই ব্যবহারের তথ্যও জানাতে হবে। পরে কোনো গান মূলত এআই দিয়ে তৈরি প্রমাণিত হলে সেটি চার্ট থেকে বাদ দেওয়ার পাশাপাশি আগের অবস্থানও পরিবর্তন করা হতে পারে। অস্ট্রেলিয়ান রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (এআরআইএ) জানিয়েছে, নতুন নিয়মের লক্ষ্য সংগীতে মানুষের সৃজনশীলতা ও শিল্পীদের কাজের গুরুত্ব রক্ষা করা।