নুসরাতের কবরের পাশে কাওয়ালি, সমালোচনার জবাব দিলেন রাহাত

Share

কাওয়ালি সম্রাট নুসরাত ফতেহ আলী খানের মৃত্যুবার্ষিকীতে তার কবরের পাশে কাওয়ালি পরিবেশন নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ভাতিজা রাহাত ফতেহ আলী খান। এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন তিনি। রাহাতের দাবি, তারা কবরের ওপর দাঁড়িয়ে গান করেননি, বরং কবরের চারপাশে দাঁড়িয়ে কাওয়ালি পরিবেশন করেছেন এবং পুরো সময় যথাযথ সম্মান বজায় রাখা হয়েছে। যারা ঐতিহ্য ও রীতিনীতি সম্পর্কে জানেন না, তারাই বিষয়টি নিয়ে সমালোচনা করছেন বলেও মন্তব্য করেন তিনি। ছয় বছর বয়সে চাচা নুসরাতের কাছে কাওয়ালির তালিম শুরু করেছিলেন রাহাত। ১৫ বছর বয়সে নুসরাতের কাওয়ালি দলে যোগ দেন তিনি। ১৯৯৭ সালে নুসরাতের মৃত্যুর পর দলের নেতৃত্বও নেন রাহাত।