ঢালিউড অভিনেত্রী পূজা চেরি অভিনীত ‘সাইকো’ দীর্ঘ চার বছর পর ওটিটিতে মুক্তি পেয়েছে। অনন্য মামুন পরিচালিত অ্যাকশন-থ্রিলার সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল হক রোশান। ২০২২ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে এক প্রভাবশালী মন্ত্রীর মেয়ের অপহরণ ও তা ঘিরে তৈরি রহস্যকে কেন্দ্র করে। এতে প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রোশান। পূজা-রোশান জুটির এটি প্রথম সিনেমা, যেখানে তারা নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করেছেন।