সৌন্দর্যের পাশাপাশি আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও প্রতিভাকে গুরুত্ব দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ’ সিজন ২-এর অডিশন রাউন্ড। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে প্রাথমিক বাছাইয়ে মিস ও মিসেস দুই ক্যাটাগরিতে প্রায় ৫০ জনকে নির্বাচিত করা হয়েছে। আয়োজকদের মতে, নির্বাচিতদের মধ্য থেকে সেরাকে মিস আর্থ ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ফিলিপাইনে পাঠানো হবে। বাছাইয়ে সৌন্দর্যের পাশাপাশি প্রতিযোগীদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, প্রতিভা ও উপস্থাপনা দক্ষতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। জাঁকজমকপূর্ণ এই আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতাটির দ্বিতীয় আসরের পথচলা।