বাংলার মরমি সাধক ও বাউল কবি আব্দুর রাজ্জাক দেওয়ানকে স্মরণে ‘মাতাল রাজ্জাক জন্মোৎসব’ আয়োজন করা হয়েছে। তার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সঞ্জীব চত্বরে বসবে এই গানের আসর। আয়োজনে বগা তালেবসহ মোট ১৫ জন শিল্পী গান পরিবেশন করবেন। বিকেল ৪টায় শুরু হতে যাওয়া অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। ১৯৩০ সালের ২৭ আগস্ট কেরানীগঞ্জে জন্ম নেওয়া রাজ্জাক দেওয়ান দেহতত্ত্ব ও আধ্যাত্মিক গানের জন্য পরিচিত ছিলেন। ২০০৩ সালের ১৬ ফেব্রুয়ারি মারা যান এই মরমি সাধক।