বাংলার লোকসংগীত ও লালনের মানবতাবাদী দর্শন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন লালনশিল্পী সূচনা শেলী। আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর কিরগিজ প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ষষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসের সাংস্কৃতিক পর্বে ফোক গানের প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি। সঙ্গে থাকবে ব্যান্ড ‘দিব্যজ্ঞানী’। এর আগে ২০২৫ সালে কিরগিজস্তানে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় শতাধিক দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন সূচনা। এবারও বাংলার লোকগানের ঐতিহ্য ও স্বকীয়তা বিশ্বমঞ্চে তুলে ধরাই তার লক্ষ্য।