নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার মধ্যে স্বস্তির খবর দিয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস। দেশটিতে অবস্থানরত ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে রয়েছে এবং সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি। বন্যা ও ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়ার পর ভক্ত, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়ে সবার ভালোবাসা ও উদ্বেগের জন্য কৃতজ্ঞতা জানান অপু।