রাখিবন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কের জেরে কৃতি স্যাননের সেই বিজ্ঞাপন সব মাধ্যম থেকে প্রত্যাহার করেছে সংশ্লিষ্ট সংস্থা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছে তারা। বিজ্ঞাপনটিতে কৃতির পোশাক নিয়ে সমালোচনা হলেও অভিনেত্রী পাল্টা জবাবে বলেন, সংস্কৃতি ও ঐতিহ্য পোশাকে নয়, মানুষের হৃদয়ে থাকে। তিনি নারীদের পোশাক নিয়ে মন্তব্য বন্ধ করারও আহ্বান জানান।