দুই বছরের প্রেমের ইতি টানলেন অনন্যা পান্ডে

Share

দুই বছরের সম্পর্কের ইতি টানলেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। মডেল ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে তার প্রেমের গুঞ্জন থাকলেও দুজন কখনও আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি। সূত্রের বরাতে জানা গেছে, গত সপ্তাহে অনন্যাই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তবে পারস্পরিক সম্মতিতেই সম্পর্কের সমাপ্তি হয়েছে এবং দুজনের মধ্যে কোনো তিক্ততা নেই।