বাংলাদেশের সিনেমার শুটিংয়ে গিয়ে নেপালে আটকা পড়েছেন টলিউডের দুই অভিনেতা

Share

বাংলাদেশের একটি সিনেমার শুটিং করতে গিয়ে নেপালে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছেন টালিউডের অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। প্রবল বৃষ্টি ও হড়পা বানের কারণে শুটিং ব্যাহত হওয়ার পাশাপাশি কাঠমান্ডু যাওয়ার পথও বন্ধ হয়ে গেছে। বর্তমানে তারা হোটেলে নিরাপদে আছেন বলে জানিয়েছেন খরাজ। পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কপথে গোরক্ষপুর হয়ে ২৮ আগস্ট কলকাতায় ফেরার পরিকল্পনা রয়েছে তাদের।