নজরুলের গল্প-উপন্যাসে নির্মিত আলোচিত তিন সিনেমা

Share

কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতের পাশাপাশি চলচ্চিত্রেও ছিল গুরুত্বপূর্ণ অবদান। তার গল্প ও উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে আলোচিত তিনটি চলচ্চিত্র হলো ‘মেহের নেগার’, ‘রাক্ষসী’ ও ‘প্রিয়া তুমি সুখী হও’। ২০০৫ সালে নজরুলের ‘মেহের নেগার’ গল্প অবলম্বনে নির্মিত হয় একই নামের সিনেমা, যেখানে অভিনয় করেন মৌসুমী ও ফেরদৌস। একই বছর মুক্তি পায় ‘রাক্ষসী’; এতে অভিনয় করেন রোজিনা, পূর্ণিমা ও ফেরদৌস। আর নজরুলের ‘অতৃপ্ত কামনা’ উপন্যাস অবলম্বনে গীতালি হাসানের পরিচালনায় ‘প্রিয়া তুমি সুখী হও’ মুক্তি পায় ২০১৪ সালে। এতে অভিনয় করেন ফেরদৌস ও সায়লা সাবি।