ফেরদৌস আরার কন্ঠে নজরুলের অমর গান

Share

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইতে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘নীরব কেন কবি’। এতে নজরুলের কালজয়ী পাঁচটি গান নতুন ভিজ্যুয়াল ভাবনায় উপস্থাপন করেছেন বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা। ‘পথহারা পাখি’, ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’, ‘শাওন রাতে যদি স্মরণে আসে মোরে’, ‘দোলা লাগিল দখিনার বনে বনে’ ও ‘ফুলের জলসায় নীরব কেন কবি’—গানগুলোকে কেন্দ্র করে সাজানো হয়েছে আয়োজনটি। কবির সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে ভিন্ন আবহে তুলে ধরাই এর মূল লক্ষ্য। রেজাউল করিম কাজল পরিচালিত অনুষ্ঠানটি বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।