দীর্ঘ বিরতির পর নতুন সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

Share

দীর্ঘ বিরতির পর নতুন সিনেমায় ফিরছেন চিত্রনায়ক বাপ্পারাজ। পরিচালক এম ডি ইকবালের ‘গুলশানের চামেলী’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটিতে তার সঙ্গে থাকছেন মধুমিতা সরকার, বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর ও রোজিনাসহ আরও অনেকে। আগামী ডিসেম্বর থেকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।