মৃণাল সেনের জীবন ও কর্ম অবলম্বনে নির্মিত সৃজিত মুখার্জির সিনেমা ‘পদাতিক’ ২৮ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পাচ্ছে। এতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাটি রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। নিজের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে ‘পদাতিক’কে উল্লেখ করেছেন চঞ্চল।