চলতি বছরের শুরুতে অরিজিৎ সিংয়ের পর এবার সিনেমার গান থেকে সাময়িক বিরতির ঘোষণা দিলেন গায়ক ও সংগীত পরিচালক আমাল মালিক। নিজের মন, শরীর ও আত্মার সুস্থতার জন্য এই বিরতি প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। আগামী বছর পর্যন্ত নতুন সিনেমার গান তৈরি করবেন না আমাল। ভক্তদেরও আপাতত তাকে বিরক্ত না করার অনুরোধ জানিয়ে দ্রুত সংগীতে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন এই শিল্পী।