কানাডায় নির্মিত হতে যাচ্ছে নতুন বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’। এতে জুটি হিসেবে থাকছেন জায়েদ খান ও অধরা খান, আর তাদের সঙ্গে যুক্ত হয়েছেন শিরিন শিলা। কামাল হোসেন বাবরের পরিচালনায় সিনেমাটির পুরো শুটিং হবে কানাডায়। ২৭ আগস্ট টরন্টোতে সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে।