স্বজনপ্রীতি ও নোংরা রাজনীতির অভিযোগ, বলিউড ছাড়ার ঘোষণা আমাল মালিকের

Share

বলিউডের স্বজনপ্রীতি, গোষ্ঠী রাজনীতি ও উদ্দেশ্যপ্রণোদিত নেতিবাচক প্রচারণার অভিযোগ তুলে ইন্ডাস্ট্রি থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন সুরকার ও গায়ক আমাল মালিক। ২০২৭ সাল পর্যন্ত নতুন কোনো বলিউড সিনেমার গানে কাজ না করার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। আমালের অভিযোগ, প্রভাবশালীদের ক্ষমতার অপব্যবহারের কারণে তাকে প্রায় ৬০টি কাজ থেকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে নিজের গান নিয়ে পরিকল্পিত নেতিবাচক প্রচারণার কারণেও তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন বলে জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে আমাল বলেন, নিজের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য এই বিরতি প্রয়োজন। নতুন কাজে আপাতত চাপ না দিতে ভক্তদের অনুরোধ করে তিনি জানান, সংগীত থেকে সিনেমায় এসেছিলেন, এবার আবার সংগীতের পথেই ফিরছেন। তবে আগে রেকর্ড করা কিছু গান ভবিষ্যতে মুক্তি পেতে পারে।