সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার নেপথ্যের কারণ জানালেন তাপসী পান্নু

Share

একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করতে চান না তাপসী পান্নু। বলিউডের টাইপকাস্টিং থেকে বেরিয়ে বৈচিত্র্যময় চরিত্রে কাজ করতে চান বলেই পছন্দ না হলে সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। তাপসী জানান, দর্শক যদি সিনেমার পরিণতি আগেই অনুমান করতে পারেন, তাহলে সেই ধরনের কাজে আগ্রহী নন তিনি। এমনকি কয়েকটি সিনেমায় নির্মাতাদের তাকে না নেওয়ার পরামর্শও দিয়েছেন। এবার কঠিন চরিত্রের পাশাপাশি হালকা ও মজার সিনেমাতেও নিজেকে মেলে ধরতে চান অভিনেত্রী।