সংগীতজগতে পা রাখলেন হৃতিকপুত্র হৃহান

Share

বলিউড তারকা হৃতিক রোশন ও সুজান খানের বড় ছেলে হৃহান রোশন সংগীতজগতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন। ২০ বছর বয়সী হৃহান তার প্রথম একক গান ‘দ্য হেভেনলি প্লেস’ প্রকাশ করেছেন ইউটিউব, স্পটিফাই ও ইনস্টাগ্রামে। গানটিতে নিজেই কণ্ঠ দেওয়ার পাশাপাশি গিটারও বাজিয়েছেন তিনি। ছেলের নতুন পথচলায় হৃতিক, সুজান, রাকেশ রোশনসহ পরিবারের সদস্যরা উচ্ছ্বাস ও গর্ব প্রকাশ করেছেন। হৃতিকের সঙ্গী সাবা আজাদসহ পরিবারের অন্যরাও হৃহানের গানটির প্রশংসা করেছেন।