গুরুর স্মরণে আমেরিকায় টুটুলের নতুন ব্যান্ড ‘এবি কিং’

Share

আইয়ুব বাচ্চুর ব্যান্ড ‘এলআরবি’র সাবেক সদস্য ও শিষ্য এস আই টুটুল এবার গুরুর স্মরণে যুক্তরাষ্ট্রে গড়েছেন নতুন ব্যান্ড ‘এবি কিং’। ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে ব্যান্ডটি গঠন করেন টুটুল। আগামী ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হিউস্টিয়নে সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজিত কনসার্টে প্রথমবার মঞ্চে উঠবে ‘এবি কিং’। ব্যান্ডটিতে কি-বোর্ড ও ভোকালে থাকছেন টুটুল। সঙ্গে রয়েছেন নাফিজ আল আমিন, ইফতেখার ইফতি ও আকাশ আহসান। ব্যান্ডটির ম্যানেজার ইশতিয়াক এ সিদ্দিকী। টুটুল জানান, গুরু আইয়ুব বাচ্চুর প্রতি ভালোবাসা ও স্মৃতি ধরে রাখাই ‘এবি কিং’-এর অন্যতম লক্ষ্য। নিজেদের মৌলিক গানের পাশাপাশি আইয়ুব বাচ্চুসহ কিংবদন্তি শিল্পীদের গানও পরিবেশন করবে ব্যান্ডটি। এ বছর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, নিউইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে শো করার পরিকল্পনা রয়েছে তাদের।