সমালোচনা করলেই আইনি নোটিশ, বিতর্কে যশের ‘টক্সিক’

Share

দক্ষিণী তারকা যশের ‘টক্সিক’ মুক্তির পর থেকেই আলোচনায়। এবার সিনেমাটির নেতিবাচক রিভিউ ও সমালোচনা করায় কয়েকজন ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠিয়েছে যশ ও প্রযোজনা সংস্থা। গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটিতে অতিরিক্ত সহিংসতা, নারীর অবমূল্যায়ন ও দুর্বল চিত্রনাট্যের অভিযোগ উঠেছে। কয়েকজন রিভিউয়ার সামাজিক মাধ্যমে নোটিশ পাওয়ার বিষয়টি জানিয়েছেন। এদিকে ২২ আগস্ট ব্যাঙ্গালুরুর আদালত ‘টক্সিক’ নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর তথ্য প্রচারে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন। তবে নিরপেক্ষ রিভিউ ও গঠনমূলক সমালোচনা এর আওতামুক্ত রাখা হয়েছে। বিতর্কের মধ্যেও প্রথম সপ্তাহে বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।