কারিনা কাপুর ও সাইফ আলি খানের প্রেমের শুরু হয়েছিল ২০০৮ সালে ‘তাশান’ সিনেমার শুটিং সেটে। তবে সম্পর্কের শুরুতেই ঘনিষ্ঠ বন্ধু অক্ষয় কুমার সাইফকে সতর্ক করেছিলেন। কারিনা ও তার পরিবারের সম্পর্কে ধারণা থাকায় অক্ষয় বন্ধুকে আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে সম্পর্কটি নিয়ে ভেবে দেখার পরামর্শ দেন। কারিনাও একবার পুরোনো সেই ঘটনা নিয়ে কথা বলেছিলেন। তবে অক্ষয়ের সতর্কবার্তা উপেক্ষা করে নিজের সিদ্ধান্তে অটল ছিলেন সাইফ। চার বছর প্রেমের পর ২০১২ সালে বিয়ে করেন তারা। বর্তমানে বলিউডের পরিচিত তারকা দম্পতি হিসেবে নিজেদের সংসার ও ক্যারিয়ার সামলে চলছেন কারিনা-সাইফ।