সালমান শাহর অকালমৃত্যুর পর তার অসমাপ্ত সিনেমা ‘কে অপরাধী’ শেষ করার স্মৃতি তুলে ধরেছেন চিত্রনায়ক ওমর সানি। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির পোস্টার শেয়ার করে তিনি জানান, ছবিটির প্রায় ৬০ শতাংশ শুটিং করেছিলেন সালমান শাহ। সালমানের মৃত্যুর পর সিনেমাটির কাজ থেমে যায়। পরে নির্মাতা উত্তম আকাশের অনুরোধে ওমর সানি ছবিটির বাকি অংশের শুটিং শেষ করেন। সিনেমাটিতে শাবনূরের সঙ্গে নিজের বিশেষ স্মৃতির কথাও উল্লেখ করেছেন তিনি।সালমান শাহকে স্মরণ করে ওমর সানি তার পোস্টে শ্রদ্ধা জানান এবং প্রয়াত এই অভিনেতার আত্মার মাগফিরাত কামনা করেন।