ব্যাপার কী, সাঁইজি? গাজী রাকায়েত ও প্রীতমের বিজ্ঞাপন ঘিরে বিতর্ক

Share

‘ব্যাপার কী, সাঁইজি?’ শিরোনামে সিটি ব্যাংকের নতুন বিজ্ঞাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। বাউল ও সাঁইজি চরিত্রের উপস্থাপন নিয়ে আপত্তি জানিয়েছেন নেটিজেনদের একাংশ। ৩৫ সেকেন্ডের বিজ্ঞাপনে সাঁইজি চরিত্রে গাজী রাকায়েত ও তরুণ আগন্তুকের ভূমিকায় প্রীতম হাসান অভিনয় করেছেন। বিজ্ঞাপনে লালনের গান ও বাউল সংস্কৃতিকে ব্যবহার করে ব্যাংকের অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার বিষয়টি তুলে ধরা হয়েছে। সমালোচকদের অভিযোগ, বাউল সংস্কৃতি ও লালন ফকিরের ঐতিহ্যকে হাস্যরসের উপাদান হিসেবে উপস্থাপন করা হয়েছে। কেউ কেউ বিজ্ঞাপনটি প্রত্যাহার বা ব্যাখ্যার দাবি জানালেও এ বিষয়ে সিটি ব্যাংকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।