ডেঙ্গুতে স্ত্রীকে হারিয়ে হার্ট অ্যাটাক ড্রামার আদনান রুশদীর

Share

ডেঙ্গুতে স্ত্রী শিরিন সুলতানাকে হারিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন বাংলা ফাইভ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিসিইউতে চিকিৎসাধীন তিনি। ডেঙ্গুতে আক্রান্ত শিরিনের প্লাটিলেট মারাত্মকভাবে কমে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রুশদী ও শিরিনের চার বছর বয়সী একটি সন্তান রয়েছে। দীর্ঘদিন বাংলা ফাইভের সঙ্গে যুক্ত রুশদী চিরকুটসহ দেশের কয়েকটি ব্যান্ডেও ড্রামস বাজিয়েছেন। তার অসুস্থতা ও স্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছে ব্যান্ড চিরকুট।